অনাবিল মাল্টিমিডিয়ার ইউটিউবে এসেছে রিপন শিকদারের নোনাজল


বিনোদন ডেস্কঃ ‘বুকের ভিতর দারুন খরা, চোখে নোনাজল’ এমনই বিয়োগাত্মক কথা নিয়ে কন্ঠশিল্পী রিপন শিকদার এর গান নোনা জল এর মিউজিক্যাল ফিল্ম গতকাল এসেছে অনাবিল মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন মাহবুব রহমান সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম মাহমুদ। বান্দরবনের বিভিন্ন লোকেশন এবং হোতাপাড়ার মনোরম লোকেশনে চিত্রায়িত হওয়া এই মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আকতারুল আলম তিনু। পরিচালনার পাশাপাশি সম্পদনা ও কালার গ্রেডিংয়ের কাজটি করেছেন পরিচালক নিজেই। বিরহ নির্ভর মিউজিক্যাল ফিল্মটিতে মূল ভুমিকায় অভিনয় করেছেন মাসুম রাজ ও রিয়া আক্তার। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অনাবিল মাল্টিমিডিয়ার কর্ণধার কল্লোল প্রধানকে। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রিপন শিকদার, আহমেদ সাব্বির রোমিও, সারিব হাসান ও মাসুদ রানা। গানটির চিত্রগ্রহণ করেছেন সময়ের তরুণ চিত্রগ্রাহক অপু আহমেদ এবং শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন সারিব হাসান। গানটি ইতোমধ্যে দর্শকের মাঝে সাড়া জাগিয়েছে। 

গানটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

0 Comments:

Post a Comment