করোনাভাইরাসে কাইশ্যার মৃত্যু । পরপারে চলে গেলেন কমেডিয়ান কেন শিমুরা।


বিনোদন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিখ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বিখ্যাত জাপানিজ কমেডিয়ান কেন শিমুরা৷ রোববার (২৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন৷ এর আগে গত ২০ মার্চ তীব্র শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন৷ ২৩ মার্চ তার দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে৷

কেন শিমুরার প্রকৃত নাম ইয়াসুনোরি শিমুরা৷ তিনি জাপানের রক অ্যান্ড রোল কমেডি ক্লাবের সদস্য ছিলেন৷ জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষের হৃদয় জয় করেছিলেন। বাংলাদেশের দর্শকদের কাছে কেন শিমুরা ‘কাইশ্যা’ নামেই পরিচিত।

0 Comments:

Post a Comment