এ্যালেন শুভ্র ও তাসনুভা তিশার ম্যাড কাউ ইউটিউবে আসছে আজ | Sothik News


বিনোদন ডেস্কঃ সম্প্রতি শুটিং ও পোস্ট প্রোডাকশান শেষ হয়েছে কমেডি নাটক “ম্যাড কাউ” এর। দয়াল সাহা’র রচনায় নাটকটির  চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মামুনুর রশিদ রোকন। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন এ্যালেন শুভ্র ও তাসনুভা তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, ডিজে অনিক, সানী চৌধুরী, আসমা শিউলী, রাইসা রিয়া প্রমূখ। সমাজের কিছু মানুষ আছেন যাদের একটু অসচেতনতার জন্য সংঘটিত হয় অনেক বড় দুর্ভোগ।

এমন অসচেতন মানুষদের সচেতন করার জন্য কাজ করে কিছু তরুন। আর এ কাজ করতে গিয়েই তাদের পড়তে হয় নানারকম ঝামেলায়। গল্পের পরতে পরতে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ম্যাড কাউ নাটকটি। নাটকটির চিত্রগ্রহণ করেছেন এইচ এম জামান। সম্পাদনা, কালার ও আবহ সংগীত করেছেন আকতারুল আলম তিনু। আজ বিকেল ৫ টায় 16 Reel Films এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে নাটকটি। চ্যানেল লিংকঃ https://bit.ly/2Qo8vpM

0 Comments:

Post a Comment