বগুড়ায় বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত বাবু ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের রায়পাড় গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতার নাম আলাউদ্দিন। 
এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ আলম পান্না।

ইউপি চেয়ারম্যান জানান, রোববার রাত ৯টার দিকে বাবু বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরে পানি দিচ্ছিলেন। একপর্যায়ে চলন্ত মটর হঠাৎ থেমে গেল। এ সময় পুকুরে নেমে মটরের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

0 Comments:

Post a Comment