তবে স্ত্রীর সঙ্গে আবার সংসার করার জন্য মামলাও করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়ে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এ অভিনেত্রী। তবে রোশান সিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও কলকাতার ব্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। নতুন প্রেমিকের সঙ্গে একাধিকবার মালদ্বীপ ভ্রমণেও গিয়েছেন।
তবে চতুর্থবারের মতো বিয়ে করতে চান না অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে শ্রাবন্তী বলেন, " বিবাহ বিচ্ছেদের মামলা এখনো চলছে।" বন্ধু বান্ধব আছে। আর বিয়ে করতে চাই না । ২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। 2016 সালে তার সাথে বিচ্ছেদের পর কৃষাণ বিরাজকে বিয়ে করেন। তবে তার সঙ্গে সংসারও বেশিদিন টেকেনি।

0 Comments:
Post a Comment