শুক্রবার রাতে (১৮ আগস্ট) রক্তাক্ত রাজকে হাসপাতালে নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই ছবি প্রকাশের পর থেকেই উদ্বিগ্ন রাজের ভক্তরা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজ। তার মাথা এতটাই ক্ষতিগ্রস্থ হয়েছিল যে ডাক্তারকে চারটি সেলাই দিতে হয়েছে। তবে এখন হাসপাতালে নেই এই অভিনেতা। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে । তবে কোথায়, কিভাবে এবং কখন তিনি এই চোট পেয়েছে তা এখনও জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য শরিফুল রাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নি ।পরে পরীর কাছে জানতে চাইলে পরী বলেন, আমার জ্বর হয়েছে এবং আমি এখন হাসপাতালে আছি। রাজ কোথায় জানি না।

0 Comments:
Post a Comment