জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হাসপাতালে | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
কারাবন্দি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

রবিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে বিএসএমএমইউ ব্লক ডি কার্ডিয়াক সেন্টারে ভর্তি করা হয়।

এর আগে বেলা ৫ টার দিকে কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে ঢাকায় পাঠায় কসিমপুর কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর প্রধান জেল সুপার শাহজাহান আহমদ জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আজ বিকেলে হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল ৫টা ২০ মিনিটে তাকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী সাংবাদিকদের বলেন, "আপনারা জানেন আমার বাবার হার্টে পাঁচটি রিং পরানো ছিল।" কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। এখন তিনি এই পিজি হাসপাতালে ভর্তি আছেন। তিনি চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তবে অফিসিয়ালভাবে চিকিৎসকরা এখনো আমাদের কিছু জানাননি। আমি আন-অফিসিয়ালভাবে জানতে পারি যে তার স্ট্রোক হয়েছে।

0 Comments:

Post a Comment