শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে যাত্রীবাহী বাসে ওঠেন এক মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমরান আলী নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
রোববার (২০ আগস্ট) ভোরে র্যাব-৫ ক্যাম্প, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাটোরে বসবাস করলেও সাম্প্রতিক মাসগুলোতে চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত ছিল। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে হেরোইনের বড় চালান তুলে গোদাগাড়ী হয়ে রাজশাহীতে নিয়ে যাওয়ার খবর পেয়ে যাত্রীবাহী বাসে তাকে আটক করা হয়। পরে তার কাছে বাজারের সবজি ভর্তি একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ তল্লাশি করে এক কেজি হেরোইন জব্দ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের লুকিয়ে রাখা আরও ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইমরান আলীর নামে আরো তিনটি মাদক মামলা রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় আরেকটি মামলা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

0 Comments:
Post a Comment