নির্মাতা সৃজিত মুখার্জি ডেঙ্গু আক্রান্ত | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
 ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সৃজিত মুখার্জি। এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন।

শনিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

তিনি সেই পোস্টে লিখেছেন,, ‘জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লাটিলেট।’ এবং ‘নিশ্চিত’ শব্দটি দিয়ে সেই পোস্টটি শেষ করেছেন।

তিনি তার পরিচালনায় অটোগ্রাফ ছবির গানের ছন্দে তার অসুস্থতার কথা ঘোষণা করেছিলেন।
অন্যদিকে, পরিচালকের এই পোস্ট দেখে ভক্তরা উদ্বিগ্ন।অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন থেকে শুরু করে অনেকেই এ নিয়ে মন্তব্য করেছেন।

অভিনেত্রী অপর্ণা সেন মন্তব্য করেছেন, ‘টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল তাই জানি এটা কতটা দুর্বল করে দেয়! নার্সিং হোমে ভর্তি হয়ে যাবেন আশা করি।

এর উত্তরে সৃজিত লেখেন, ‘এখনই নয়, কাল প্লাটিলেট চেক করে, স্যুটকেস গুছাব ভাবছি।
সৃজিতের নতুন ছবি 'দশম অবতারের' শুটিং শুরু হয়েছে। তবে পরিচালকের অসুস্থতার কারণে শুটিং শিডিউল বাতিল করতে হয়েছে।

0 Comments:

Post a Comment