কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিশ্বের সেরা ধনী বিল গেটসের অর্থ, ফুটবলার হাকিমির জনপ্রিয়তা, প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির ভালোবাসা, সংগীতশিল্পী জনপ্রিয় তাহসানের কণ্ঠ কিংবা বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের স্মার্টনেস- কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। এদের প্রত্যেক্যের সঙ্গে তাদের জীবন সঙ্গিনীদের বিচ্ছেদ ঘটেছে। তা হলে ‘নারী কিসে আটকায়- এ প্রশ্নের সূত্রপাত হয়েছে কিছু দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সোফি গ্রেগরি সম্প্রতি তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তারা পারস্পরিক সম্মতিতে তাদের 18 বছরের বিবাহের ইতি টানেন। ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল গুঞ্জন। কিছু লোক এই বিষয়ে ইতিবাচক মতামত আছে এবং অন্যদের নেতিবাচক মতামত আছে। কেউ রসিকতা করে, আবার কেউ বিরক্ত হয়। তারকারাও এই বিষয়ে নেটিজেনদের সাথে যোগ দিয়েছেন।
এই প্রশ্নের উত্তরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তার বলেন, নারী আসলে আটকায় ভালোবাসায়, নারী আটকায় সম্মানে, নারী আটকায় আত্মমর্যাদায়। এগুলোতে আঘাত আনলে তখন সেখান থেকে নারী অবশ্যই বিমুখ হবে। এগুলো যখন আপনি দেবেন, তখন একটা নারী অবশ্যই সেখানে থাকবে।

0 Comments:
Post a Comment