হঠাৎ, আকাশে আলোর একটি অদ্ভুত মিছিল | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
হঠাৎ ঠাকুরগাঁওয়ের আকাশে অনেক বিন্দু আলোর এক অদ্ভুত মিছিল। পথচারীরা এই অস্বাভাবিক দৃশ্য দেখতে থেমে গেল। অনেকেই আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন। এই আলো-বিচ্ছুরণ কোথা থেকে আসে তা নিয়ে কৌতূহল বাড়ছে।

শনিবার রাতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হলো সদর উপজেলার আউলিয়াপুর ভাতগাঁওসহ আশপাশ এলাকার মানুষ। আষাঢ়ের শেষ দিনে রাত ৮টা ২০ মিনিটে দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম-উত্তর গোলার্ধ থেকে পূর্ব-দক্ষিণ গোলার্ধের আকাশে উঠে যাচ্ছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল। ১০-১২ মিনিট পরেই মেঘে ঢাকা আকাশে মিলিয়ে যায় সেটি। 

অনেকে আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছেন।
রাকিব ইসলাম নামের এক ব্যক্তি সোশ্যাল নেটওয়ার্কে লিখেছেন ফোঁটা ফোঁটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি ভয় পেয়েছি— আদতে জিনিসটা কী! খারাপ কিছু না তো? 

রবিউল  ইসলাম নামে আরেকজন নেটিজেন লিখেছেন যে তিনি রাতের আকাশে অদ্ভুত আলো দেখেছেন। যেন একদল ফাইটার জেট একসঙ্গে কোথাও যাচ্ছে।

শহরের নিশ্চিন্তপুরে দারুল উলম ফয়েজ আম কওমি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. শাহজাহান সিরাজ বলেন, হাদিসে বর্ণিত আছে— শয়তান যখন আকাশে ওঠার চেষ্টা করে, তখন ফেরেস্তারা শয়তানকে লক্ষ্য করে তারকা জাতীয় বস্তু ছুড়ে মারে। তবে বিষয়টি নিয়ে বিজ্ঞানীরা ভালো বলতে পারবেন।   

ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক রবিউল করিম বলেন, পৃথিবী তার কক্ষপথে চলার সাথে সাথে গ্রহ ও নক্ষত্রের অবস্থান পরিবর্তিত হয়। এটা তেমন এক ঘটনা হতে পারে ।

0 Comments:

Post a Comment