বিএনপি-জামায়াত চায় না দেশের জনগণ শিক্ষিত হোক-প্রধানমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সাল নাগাদ সারাদেশে গুলি ও বোমাবাজি ছিলো । কিন্তু এই সময়ে আর নেই । তিনি মন্তব্য করেন , বিএনপি জামাত চায় না  দেশের জনগন শিক্ষিত হোক।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অধ্যক্ষ সম্মেলন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে বিএনপি। ক্ষমতায় থেকে আওয়ামী লীগ যেসব বৃত্তি বা গবেষণা অনুদান চালু করেছে, বিএনপি বারবার তা বন্ধ করেছে। 

দেশের মানুষ শিক্ষিত হোক এটি বিএনপি-জামায়াতের উদ্দেশ্য নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সুযোগ থাকার পরও বিনামূল্যে সাবমেরিন কেবল সংযোগ না নিয়ে প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন খালেদা জিয়া।

সরকারপ্রধান বলেন, এখন পর্যন্ত শিক্ষায় সর্বোচ্চ ২১ দশমিক ১৬ শতাংশ বরাদ্দ দিয়ে নজির স্থাপন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু। বিজ্ঞান ও কারিগরি শিক্ষায়ও গুরুত্ব দিয়েছিলেন জাতির পিতা। আওয়ামী লীগ শিক্ষাকে গুরুত্ব দেয় বলে চলতি অর্থবছরেও বরাদ্দ রেখেছে ৮৮ হাজার কোটি টাকার বেশি।

তিনি বলেন, সামরিক সরকার অস্ত্র প্রশিক্ষণ ইনস্টিটিউটে হামলা চালিয়েছে এবং তাদের অবৈধ ক্ষমতাকে জায়েজ করতে শিক্ষার্থীদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনে।

এ সময় প্রধানমন্ত্রী দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি ফিজিক্যাল মাস্টার প্ল্যান চালু করেন এবং চারটি মাস্টার্স ডিগ্রি চালু করেন। অনুষ্ঠানে, সরকারি কর্মকর্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অসামান্য, সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করেন।

বিজয়ী জাতির ইতিহাস না জানলে মানুষের আত্মবিশ্বাস জাগ্রত হবে কীভাবে— প্রশ্ন করে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে অন্ধকারে রেখে শোষণ করার পর সুগম করে বিএনপি। এ দেশের মানুষ শিক্ষিত হোক সেটি বিএনপি-জামায়াত চায় না।

0 Comments:

Post a Comment