দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকার কারনে বিএনপি ক্ষুধার্ত | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতার বাইরে থাকার কারনে বিএনপি ক্ষুধার্ত । কিন্তু বিএনপি ক্ষমতায় এলে নতুন হাওয়া বইবে এবং গণতন্ত্র গ্রাস করবে।

রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

এর আগে সকালে মন্ত্রী আধুনিকায়ন করা বসুরহাট পৌরসভা বাসস্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আ ন ম সেলিম, সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল।

0 Comments:

Post a Comment