রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যেসব জায়গা থেকে বেশি ডেঙ্গু রোগী আসছেন, এর মধ্যে আছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের জায়গাগুলোর মধ্যে আছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক (হাসপাতাল ও পলিক্লিনিক)মো হবিবুল আহসান তালুকদার এসব কোথা জানান। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৩০,৬৮৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ঢাকায় ১৮,৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১,৮০০ জোন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও বরিশাল জেলায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪২ জন। এ সময় ১১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ঢাকার দুই জেলায় নয় জন, চট্টগ্রামে একজন ও ফরিদপুরে একজন মারা গেছেন। এবার ডেঙ্গু জ্বরে মৃত্যু হল ১৬৭ জনের।
চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা হু হু করে বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ জুলাই থেকে এখন পর্যন্ত ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

0 Comments:
Post a Comment