বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের চেম্বারে এই শপথ পাঠ করা হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর পরিচালনায় শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক মো.নুরুল ইসলামকে সিএজি পদে নিয়োগ দেন রাষ্ট্রপ। ১৩ জুলাই অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ১২৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাবলে নিয়ন্ত্রক ও মহাপরিদর্শক নিয়োগ করেছেন মোঃ নুরুল ইসলামকে।
আরও বলা হয়েছে যে নুরুল ইসলাম দায়িত্ব নেওয়ার তারিখ থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর না হওয়া পর্যন্ত, যেটি প্রথমে হবে ,সে সময় পর্যন্ত সিএজি হিসাবে দায়িত্ব পালন করবেন।তিনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মো. নুরুল ইসলাম সিএজি পদে শপথ গ্রহণের পর কার্যকর হবেন।

0 Comments:
Post a Comment