মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
আবু আহমেদকে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।
এর আগে সোমবার রাতে হিরো আলমকে অজ্ঞাত নম্বর থেকে ফোন কল করে হত্যার পর লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেয়ার হুমকি দেয়। এরপর রাতেই হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন হিরো আলম।
তার দাবি, নিজের নাম পরিচয় না দিয়ে বার বার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি।

0 Comments:
Post a Comment