এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা পরিষদের সমন্বয়কারী কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. তপন কুমার সরকার।
বুধবার তিনি বলেন, ২৮ জুলাই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।
যথারীতি ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী শিক্ষা কমিটির চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফলাফলের সারসংক্ষেপ পেশ করেন। এরপর সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ এপ্রিল। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি বিভাগে পরীক্ষা কয়েক দিন পিছিয়ে যায়। ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।

0 Comments:
Post a Comment