দেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম: প্রধানমন্ত্রী | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।তিনি বলেন, একজন ব্যক্তি যদি জবাবদিহিতা ও দুর্নীতি পরিহার করে মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে তার কাজকে এগিয়ে নেন, তাহলে যেকোনো কঠিন সমস্যা সহজেই অতিক্রম করা সম্ভব। শুধু তাই নয়; অসম্ভব সবই সম্ভব। আজকের বাংলাদেশ তা প্রমাণ করেছে।

বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক চুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকার দেশের দ্রুত উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। জনগন তার ফল ভোগ করছে। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি হওয়ায় খাদ্য, বস্ত্র, ওষুধসহ সবকিছুর ব্যাবস্থা করা এবং উন্নয়নের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কঠিন। তবে এটা সম্ভব হয়েছে সর্বস্তরের মানুষের সহযোগিতার জন্য।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকার গঠন করার পরে যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেই সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।
 

0 Comments:

Post a Comment