এবার শ্রীলংকা থেকে ডাক পেলেন শরিফুল | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
আসন্ন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। সোমবার তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদের পর বাঁহাতি এই নেতাও শ্রীলঙ্কান  লিগে খেলার প্রস্তাব পান। এ নিয়ে বাংলাদেশ থেকে ৫ম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পেয়েছে।

বাঁহাতি পেসার শরিফুলকে ডাকে কলম্বো স্ট্রাইকার্স। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলেই শরিফুল শ্রীলঙ্কায় যাবেন।

এর আগে দুইবারের রানার্সআপ গল টাইটান্সের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। সোমবার বিকেলে প্রথম এলপিএল থেকে ডাক পেয়েছেন বলে বোর্ডকে জানিয়েছেন তাসকিন আহমেদ।

এর পরেই বিকালে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স। 

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, এই এলপিএল 30 জুলাই শুরু  এবং 20  আগস্ট পর্যন্ত চলবে। বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে কোনো খেলা নেই। তবে এই সময়ে জাতীয় দলের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প হয় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

শরিফুল ও তাসকিন ক্যাম্প চলাকালীন  অনাপত্তিপত্র পাবেন কিনা তা এখনো নিশ্চিত করেনি বোর্ড। বর্তমানে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন সাকিব। সেখান থেকে এলপিএলে যোগ দিবেন। জাতীয় দলের বাইরে থাকা মিঠুনের জন্যও অনাপত্তিপত্র নিয়ে সমস্যা নেই। বাকিদের ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে।

0 Comments:

Post a Comment