যুক্তরাষ্ট্রে তাদের দিন কেমন কাটছে জানতে চাইলে অপু গণমাধ্যমকে বলেন, ভালো সময় কাটছে তাদের। ছেলে জয় সবচেয়ে মজা পেয়েছে।
অপু বলেন, তিনি এখানে প্রথমবারের মতো এসেছে জয়। তা ছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে।’
তিনি বলেন, ‘জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে। শপিংয়ে গিয়ে যে জিনিসটিই পছন্দ হয়, সেটি নিয়ে দৌড় দেয় জয়। হা হা হা...। শাকিবও তাকে পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।
শাকিব খান আপনাকে কিছু কিনে দিয়েছে কিনা জানতে চাইলে অপু হাসিমুখে বলেন, অনেকবারই সে আমাকে কিছু কিনে দিতে চেয়েছে, আমি নিইনি। আমি তাকে বলেছি, আমার কিছুই লাগবে না। আমি চাই তোমার জীবন সুন্দর হোক।
তিনি আরও বলেন, আমিও তাকে বলেছি যে দীর্ঘ বিরতির পর তোমার ছবিটি হিট হয়েছে। আরও এগিয়ে যেতে হবে। তোমার ওপর বাংলা সিনেমা অনেকাংশই নির্ভর করছে। আরও ভালো ভালো কাজ দিয়ে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হবে। ধরে নাও, তোমার সাফল্যই আমার উপহার।

0 Comments:
Post a Comment