হারমানপ্রীত কৌরদের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৫ রান। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ রানের স্কোরটি ছিল ২১০।
শনিবার (২২ জুলাই) মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং এর মধ্যে দিয়ে দারুণ খেলা শুরু করেছে বাংলাদেশ। দুই উদ্বোধনী জুটিতে দুই ওপেনার শামিমা সুলতানা এবং ফারজানা হক পিংকি 93 রান করেন । পিংকি ধীরে খেললেও শামীমা ছিলো একটু দ্রুতগতীর। 78 বলে 52 রান করে শামীমা আউট হয়।
পিংকি ধীরে খেলতে থাকলেও বাংলাদেশের ইনিংসের মূল ভীতটা গড়ে দেন তিনিই। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে এই ওপেনার গড়েন ৭১ রানের জুটি। জ্যোতি ২৪ রানের ইনিংস খেলে আউট হন স্নেহ রানার বলে। এরপর রিতু মনি বিদায় নেন মাত্র ২ রানে। তখনও বাংলাদেশের রানের চাকা সচল থাকে পিংকির ব্যাটে।
সোবানা মোস্তারিকে সাথে নিয়ে পিংকি লড়াই করে। এরমধ্যে সেঞ্চুরিও তুলে নেন বাংলাদেশি ওপেনার। ১৫৬ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি। শেষ বলে ১০৭ রানে আউট হন তিনি। সোবানা ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

0 Comments:
Post a Comment