ধুনটে নিয়োগ পরিক্ষা কেন্দ্রে হট্টগোল যুবলীগ নেতা গ্রেপ্তার | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ভর্তি পরীক্ষায় বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বগুড়ার ধুনটে যুবলীগ সদস্য আল-আমিন মন্ডল (৩৫)কে আটক করেছে পুলিশ।  তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের পূর্বপাড়া এলাকার আফছার আলীর ছেলে।

থানা পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৫ জানুয়ারী নৈশপ্রহরী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গোসাইবাড়ি আব্দুল ওয়াদুদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট। ওই পদে পাঁচ প্রার্থী আবেদন করে। গতকাল ৭ জুলাই শুক্রবার ওই ইন্সটিটিউট কেন্দ্রে নিয়োগ পরীক্ষায় যুবলীগ নেতা আল আমিনসহ চার প্রার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে অসৎ উপায় অবলম্বনের দায়ে আল আমিনকে কেন্দ্র থেকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় আল আমিন বিশৃঙ্খলার সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে ইউএনও তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

নিয়োগ কমিটির সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে আল আমিনকে বহিষ্কার করা হয়। পরে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। 

ধুনট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল-ইসলাম জানান, কারিগরি বিভাগের পরিচালক জোবায়ের আহমেদের  করা অভিযোগের ভিত্তিতে আল-আমিনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করে শনিবার, ৮ জুলাই বগুড়া জেলা আদালতে হাজির করা হয়।  এর আগে গত পরশু সকাল সাড়ে ১০টার দিকে গোসাইবেড়ি টেকনিক্যাল ভোকেশনাল সেকেন্ডারি স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে আবদুল ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়।

0 Comments:

Post a Comment