শনিবার বেলা সাত টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারম্যানের বাসায় ''ফিরজায়'' গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। প্রায় পৌনে এক ঘণ্টার মতো সেখানে অবস্থান করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন।
চারদিন বিভিন্ন শারীরিক পরীক্ষা ও চিকিৎসার পর গত ১৭ জুন গুলশানের ভারা বাসায় ''ফিরোজায়'' হাসপাতাল থেকে ফিরে আসেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। এরপর ২৫ জুন রাতে গুলশানে নেত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব।
এ ছাড়া ঈদুল আজহায় রাতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন স্থায়ী কমিটির সদস্যরা। তবে এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এলাকা ঠাকুরগাঁওয়ে ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তিনি একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালে জেলে যান।
দেশে করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর, সরকার পরিবারের অনুরোধ সাপেক্ষে ২৫ মার্চ, ২০২০ তারিখে তাকে "সাময়িক মুক্তি" মঞ্জুর করে। এরপর থেকে তার সাজা ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

0 Comments:
Post a Comment