বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ে মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পেলো বাংলাদেশ | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বকাপের প্রাথমিক বাছাইয়ের ড্র। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দফতরে ড্র অনুষ্ঠানের পর নিশ্চিত করা হয় যে বিশ্বকাপ প্রাথমিক বাছাইয়ে সাফের দেশ মালদ্বীপকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ও মালদ্বীপ। আগামী ১২ এবং ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এখান থেকে বিজয়ী দল চলে যাবে এএফসির সরাসরি বিশ্বকাপ বাছাই পর্বে।

মালদ্বীপকে হারিয়ে সাফ ইন্ডিয়া ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাড়িয়েছে বাংলাদেশের ফুটবলাররা।  ভুটানকে হারিয়ে  সেমিফাইনালে চলে যায়।

এবার বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে মালদ্বীপকে পেল বাংলাদেশ। হ্যাভিয়ের ক্যাবরেরার ছাত্ররা কি পারবে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটিকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠতে?

0 Comments:

Post a Comment