ধুনটে মাদক মামলায় গ্রেফতার দম্পতি | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার ধুনটে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী (৩৮) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ। ইউসুফ আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকসহ ১৭টি মামলা রয়েছে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে তাদের কারাগারে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ইউসুফ আলী উপজেলার মাঠপাড়া গ্রামের সবুর আলীর ছেলে। সে এ অঞ্চলের সবচেয়ে পরিচিত মাদক ব্যবসায়ীদের একজন। গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এছাড়া তার স্ত্রী সাবিনা ইয়াছিমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন, আদালতের জারি করা সাতটি গ্রেফতারি পরোয়ানামূলের ভিত্তিতে দম্পতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

0 Comments:

Post a Comment