বুধবার সকাল পৌনে ১১ টার দিকে রাজধানীর আব্দুল্লাহপুরের পলওয়েলবাজারের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি সরকারের উদ্দেশে বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে তাদের দমন-পীড়ন সহ্য করেছে। আর সহ্য করব না। জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা জেলে যেতে বা মরতে শিখেছে
মিছিল করতে শিখেছে, সূর্যের তাপ সহ্য করতে শিখেছে। তাদের অত্যাচার আর সহ্য করতে পারবো না। এখন থেকে আ নির্যাতনের জবাব দিবো। বিএনপি সব বাধা অতিক্রম করে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।
মির্জা আব্বাস জানান, গতকাল লক্ষীপুরে তার লোকজনকে মারধর করে ।আপনারা শান্তি মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে করছেন । বিএনপির মিছিল সম্মেলন নিয়ে কোনো ঝামেলা নেই। আমাদের মিছিল শান্তিপূর্ণ।
বিএনপির এক নেতা আওয়ামী লীগের উদ্দেশে বলেন, আপনারা কেন ঝামেলা করার চেষ্টা করছেন? আমরা যখন মিটিং করি, আপনিও করেন। আসুন আমাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করি। আপনারা বাঙলা কলেজ থেকে ইট-পাটকেল নিক্ষেপ করবেন, আমরাও ছেরে দেব না। ছেড়ে দেওয়ার দিন আর নেই , সেই দিন শেষ । খালেদা জিয়ার বাংলাদেশ ।
মির্জা আব্বাস বলেন, এ থেকে কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের অধিকার রক্ষা করতে হবে। এই বাংলাদেশ কারো করদ রাজ্য নয়।
সমাবেশে স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, রকিবুল ইসলাম বকুল, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
সমাবেশে স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, রকিবুল ইসলাম বকুল, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।
এরপর সকাল ১১টার দিকে মিছিল শুরু হয়।এতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পদযাত্রা আব্দুল্লাহপুর-বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-নতুন বাজার-বাড্ডা-রামপুরা ব্রিজ-আবুল হোটেল-খিলগাঁও-বাসাবো-মুগদাপাড়া-সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি আব্দুল্লাহপুর থেকে শুরু করেছে। রামপুরা ব্রিজে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

0 Comments:
Post a Comment