মুশফিক জিম্বাবুয়েতে, কানাডায় সাকিব লিটন | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ সাকিব আল হাসান এবং লিটন দাস গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে কানাডায় যান। একই দিনে 'জিম আফ্রো টি-টেন' লিগে যোগ দিতে জিম্বাবুয়ে যান মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদ আগে থেকেই  সেখানে আছেন।

আফগান সিরিজের শেষে, টাইগাররা সাময়িক বিরতি ; তবে সবার জন্য নয়। সাকিব ও লিটনের গন্তব্য কানাডায়, উদ্দেশ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। লিটন টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন। যেখানে তিনি অ্যালেক্স হেলস, ইফতিখার, সন্দীপ লামিচান এবং মোহাম্মদ হারিসের মতো তারকা ক্রিকেটারদের সতীর্থ হিসেবে পাচ্ছেন। আর সুপার সাকিবের দল  মন্ট্রিয়েল টাইগার্স।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ 20 জুলাই শুরু হলেও পরের দিনের ম্যাচে, চোখ আপনাকে রাখতেই হবে৷ যেদিন ওন্টারিওর সিসিএ সেন্টারে মুখোমুখি হবেন সাকিব ও লিটন। তবে শুধু এ দুজনই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রোমাঞ্চ ছুঁয়ে গেছে টাইগার পেসার তাসকিন আহমেদকে। এর আগে দেশের স্বার্থে আইপিএল-পিএসএলের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেয়া তাসকিন জিম আফ্রো টি-টেন লিগে খেলছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে।

বাংলাদেশের আরেক প্রতিনিধি টি-টেন এ লিগেও প্রতিনিধিত্ব করছেন। এই ফরম্যাটকে আগেই বিদায় জানিয়েছিলেন মুশফিকুর রহিম। টাইগারদের সাবেক অধিনায়ককে দলে নিয়েছে জোবার্গ বাফালোস। এ টুর্নামেন্টেরও শুরু ২০ জুলাই; ফাইনাল ২৯ জুলাই।

২৯ জুলাই থেকে এশিয়া কাপ আর বিশ্বকাপকে সামনে রেখে শুরু হবে টাইগারদের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। যার শুরু থেকে থাকছেন না ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এ চার ক্রিকেটার৷ তবে টুর্নামেন্ট শেষেই তারা যোগ দেবেন টাইগার স্কোয়াডে।

0 Comments:

Post a Comment