বাংলাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯ জন এবং গত সাড়ে ছয় মাসে ১৪৬ জন মারা গেছেন। এর আগে বাংলাদেশে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে খুব বেশি মৃত্যু হয়নি।
বাংলাদেশে বহু বছর ধরে ডেঙ্গুর সংক্রমণ উপেক্ষিত থাকায় এবং ভাইরাসটি শক্তিশালী হয়ে ওঠায় এ বছর ডেঙ্গু প্রাণঘাতী হয়ে উঠেছে বলে মনে করেন বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বলা হয়ে থাকে যে ডেঙ্গু জ্বর বাংলাদেশে এক সময় মৌসুমী রোগ হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সারা বছরই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।
বলা হয়ে থাকে যে ডেঙ্গু জ্বর বাংলাদেশে এক সময় মৌসুমী রোগ হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে সারা বছরই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।
ফলে এই রোগের চার ধরনের ভাইরাস শক্তিশালী হয়ে ওঠে এবং রোগটি দেশের সব জেলায় ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে। এই সময়ের মধ্যে, ১৭৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেঙ্গু জ্বরে এর আগে কোন বছরের প্রথম ছয় মাসে এতো মানুষ মারা যায়নি।

এ বছর সাড়ে ছয় মাসে ডেঙ্গু জ্বরে মোট ১৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ২৫,৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

0 Comments:
Post a Comment