সিরিজ জয়ের পর সাকিবের মন্তব্য | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্যে প্রবল প্রতিপক্ষ আফগানিস্তান। এই আফগানদের ২-০ ব্যাবধানে হারিয়েছে টাইগাররা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাকিব আল হাসান।

সংবাদ সম্মেলনে সেই স্বস্তির কথা উঠে এলো সাকিবের কণ্ঠেও। তিনি বলেন, অবশ্যই এটা অনেক স্বস্তির যখন, আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলির প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।

তিনি আরো বলেন "আমাদের কাজ হল মাঠে খেলা, দলে অবদান রাখা এবং দল হিসেবে খেলা, এটাই আমরা করার চেষ্টা করি," 

সাকিব বলেন, অবশ্যই ভালো লাগছে। এই সিরিজের আগে আমরা আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টিতে খুব একটা ভালো খেলিনি। এই ধরনের সিরিজ জয়ের পর, বিশেষ করে এমন পরিস্থিতিতে, আমি মনে করি এই জয় আমাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা দেবে।

তিনি বলেন, কন্ডিশন অনুযায়ী যেভাবে আমরা এখনো পর্যন্ত যেভাবে যাচ্ছি, আমার মনে হয় খুব ভালো হচ্ছে। তবে ভিন্ন কন্ডিশনে নানা চ্যালেঞ্জ আসবে এবং সেগুলোর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।

0 Comments:

Post a Comment