বিএনপি আন্দোলনে ব্যর্থ হয় , নির্বাচনেও ব্যর্থ হয় : কাদের | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কুদের বলেছেন, আন্দোলনে বিএনপি হেরেছে। যে দল নির্বাচনী প্রচারণায় পরাজিত হয় তারা নির্বাচনেও হেরে যায়। তারা আন্দোলনে ব্যর্থ , নির্বাচনেও ব্যর্থ।

শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ নিজ নির্বাচনী এলাকা কবিরহাট সরকারি কলেজ মাঠে আয়োজিত উন্নয়ন, শান্তি ও সমঝোতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক ও সেতুমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে বলেন, মির্জা ফখরুল নোয়াখালীতে এসে বিষোদগার করেছেন। ফখরুল মনে হয় জানেন না, নোয়াখালী এক সময় বিএনপির ঘাঁটি ছিল, কিন্তু নোয়াখালী এখন আর বিএনপির ঘাঁটি নয়। আওয়ামী লীগের বর্তমান ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি।

হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রস্তুত থাকবেন। যে হাত আগুন নিয়ে পোঁড়াতে আসবে, সে হাত আগুনে পুঁড়ে যাবে। সেই হাত পুঁড়িয়ে দিতে হবে। যে হাত ভাঙচুর করতে আসবে, সেই হাত ভেঙে দেয়া হবে।’

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সভাপতিত্বে সমাবেশে পৌর জেলা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে নোয়াখালী জেলা স্কুল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশে সম্মানিত অতিথি থাকবেন মন্ত্রী। এর আগে তিনি জেলা পুলিশ লাইনে নবনির্মিত ‘চেতনায় বঙ্গবন্ধু ম্যুরাল’  উদ্বোধন করবেন।

0 Comments:

Post a Comment