শনিবার (২২ জুলাই) শাহবাগ, হেয়ার রোড, কাকরাইল ও মৎস্য ভবন ঘুরে দেখা গেছে, দুপুর ২টার সমাবেশে অংশ নিতে দলের নেতা-কর্মীরা ভোরে পৌঁছান। পার্কের আশপাশের প্রধান সড়কে তারা অবস্থান নেওয়ায় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে ঘিরে শাহবাগ, কাঁটাবন, হেয়ার রোড, কাকরাইল, মৎস্য ভবন হাইকোর্টসহ আশপাশের সব এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এ ছাড়া রাজনৈতিক দলের নানা পরিকল্পনা, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি ও বিএনপির সমাবেশের কারণে টানা কয়েকদিন ধরে নগর এলাকার রাস্তায় তীব্র যানজট লেগেই আছে।
পথচারীরা বলছেন, শনিবারের সরকারি ছুটিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির যুব সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নগরবাসীর জন্যে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
পথচারীরা বলছেন, শনিবারের সরকারি ছুটিতে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির যুব সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নগরবাসীর জন্যে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

0 Comments:
Post a Comment