জরুরি সভায় উপস্থিত ছিলেন মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি আকতারুজ্জামান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক কবির আহমেদ প্রমুখ।
মালিক-শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, গত সোমবার সকালে দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় এক অটোভ্যানচালক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাসের মালিক, চালক ও হেলপারকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এর প্রতিবাদে প্রশাসনকে পাঁচ দফা দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়। একইসঙ্গে বুধবার দুপুর ১২টার দিকে চারমাথা বাসস্টেশনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে বাসের চালক ও মালিকের বিরুদ্ধে মামলা খারিজ, মহাসড়কে অবৈধ যান চলাচলে নিষেধাজ্ঞা, ভাঙচুরের জন্য ক্ষতিপূরণ এবং সড়কের পাশে সব দোকান উচ্ছেদ।
গত সোমবার সকাল ১০টার দিকে দুপচাঁচিয়া জেলার চৌমহানী বাস স্টেশনে বুগুড়া-নওগাঁর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোফাজ্জল হোসেন নামে ৩৮ বছর বয়সী এক অটোভ্যান চালক নিহত হন।
ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ। নিহত মোফাজ্জল উপজেলার বেলাইল খামারগাড়ি গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত বাসচালক কাহালু উপজেলার মুরইল গ্রামের সিরাজুল ইসলাম।
ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ। নিহত মোফাজ্জল উপজেলার বেলাইল খামারগাড়ি গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত বাসচালক কাহালু উপজেলার মুরইল গ্রামের সিরাজুল ইসলাম।
দুপচাঁটিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আলতাফনগর সড়কের মোড়ে অটোভ্যানে বসে যাত্রীদের অপেক্ষায় ছিলেন মোফাজ্জল। বগুড়া থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোফাজ্জলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসচালককে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। এ ঘটনায় বাসচালককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

0 Comments:
Post a Comment