নির্বাচন কমিশনের সচিবালয়ে ঢাকা-১৭ আসন ছাড়াও যশোর জেলার বেনাপোল ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা পর্যবেক্ষণ করা হচ্ছে।
সকাল থেকেই প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি মহাপরিচালক এ.কে.এম হুমায়ুন কবীর এবং আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. সায়েম কন্ট্রোল রুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৪টি। ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ৮৫৩টি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, বেনাপোলের ১২টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৯টি এবং ভান্ডারিয়ায় ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৬টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২০টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ১ হাজার ৫৮টি সিসি ক্যামেরায় উপনির্বাচন এবং ২টি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পর পর অটো রোটেড করে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে সকাল ১০টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইসি''র মতে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা থেকে একযোগে ভোটগ্রহণ চলবে।

0 Comments:
Post a Comment