বগুড়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করার সময় বজ্রপাতে আলমগীর হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।কৃষকের বয়স ছিলো ৪০ বছর । 

সোমবার বিকালে উক্ত উপজেলার খানপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিকাল সাড়ে ৪টায়  আলমগীর হোসেন জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। এমন সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
     

0 Comments:

Post a Comment