ম্যাচের টার্নিং সময়ে ৪ উইকেট হারানোর পর শামীমের সঙ্গে ব্যাটিংয়ের শুরুতে কী কথা হয়েছিল হৃদয়ের। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে অবশ্য সেই প্রশ্নের উত্তরে এই ব্যাটার বলছিলেন, শামীমকে একটি কথাই বলেছিলাম— এ রকম ম্যাচ আমরা অনেক জিতিয়েছি। হতে পারে সেটি ঘরোয়াতে। যেহেতু আমরা মিডল অর্ডারে ব্যাট করি, এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি অনেক। ওকে এটিই বলেছিলাম যে, একটি-দুটি ওভারে মোমেন্টাম আনতে পারলেই খেলাটা ঘুরে যাবে। আমরা সেটিই করতে পেরেছি। মাঝে দুটি ওভারেই মোমেন্টাম বদলে গেছে।
"আমরা ইতিবাচক থাকার চেষ্টা করেছি এবং সর্বদা মনে রেখেছি যে আমরা প্রতিটি পরিস্থিতিতে সেই অনুযায়ী কাজ করব।"
এমন খেলায় জেতা হৃদয়য়ের জন্য গুরুত্বপূর্ণ।কেননা, খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ে। কোন দল কার বিপক্ষে খেলে সেটি বড় বিষয় নয়; এ ধরনের ম্যাচ যার সঙ্গেই জয়লাভ করি না কেন, প্রতিটি খেলোয়াড়কেই আত্মবিশ্বাস বারিয়ে দেবে। কারণ এ রকম ম্যাচ কমই হয়। আমি যেহেতু ছিলাম, এ রকম জায়গা থেকে ম্যাচ শেষ করে আসতে পেরেও অনেক ভালো লাগছে। কারণ এ রকম পরিস্থিতি সবসময় আসে না। যখন এ রকম সুযোগ আসে, তখন এটা শেষ করতে পারার লক্ষ্য প্রতিটি ব্যাটসম্যানের থাকে। সেটি করতে পেরে ভালো লাগছে।

0 Comments:
Post a Comment