আজ জামায়াতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের বৈঠক | Sothik News | সঠিক নিউজ



ডেস্ক রিপোর্টঃ
শনিবার সকালে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাথমিক নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে সাক্ষাৎ করেছে। এরপর বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া সকাল ১০টায় জাতীয় পার্টির সঙ্গে এবং দিন শেষে এবি পার্টির সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

জানা গেছে, ইইউ প্রতিনিধিদল জামায়াতে ইসলামের সঙ্গে ২:৩০ এ  এবং বাংলাদেশ পার্টির সঙ্গে ৪ টায় গুলশান কার্যালয়ে বৈঠক করবে।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আর এবি দলের নেতৃত্বে রয়েছেন তাদের যুগ্ম সংগঠক তাজুল ইসলাম।

এর আগে ঢাকা সফররত ইইউ প্রতিনিধিদল সকাল ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক করে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সংগঠন সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।
রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল ছয় জনের সমন্বয়ে গঠিত।

আসন্ন সাধারণ নির্বাচনের আগে পরিস্থিতি মূল্যায়ন করতে রবিবার সকালে রিকার্ডো চেলারির নেতৃত্বে ছয় সদস্যের ইউরোপীয় ইউনিয়নের প্রাক-পরিদর্শন দল ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধি দলের সদস্যরা ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় থাকবেন। এ সময় প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এদিকে, ইইউ প্রতিনিধি দল সরকারের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একদফা বৈঠক করেছেন।

সফররত ইইউ প্রতিনিধিদল যে মূল্যায়ন প্রতিবেদন জমা দেবে, তার ওপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচনের আগে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইওএম) পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ২৭ দেশের জোটটি।

0 Comments:

Post a Comment