প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে ইইউর বিশেষ প্রতিনিধির বৈঠক | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো তোফাজ্জোল হোসেন মিয়ার সাথে দেখা করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন গিলমুর। ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (EEAS) রাজনৈতিক উপদেষ্টা ভিক্টর ভিলিক তার সঙ্গে ছিলেন। বৈঠকে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মহামান্য চার্লস হোয়াইটলিসহ চারজনের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

ছয় দিনের সফরে সোমবার (২৪ জুলাই) ঢাকায় আসেন ইমন গিলমোর।বাংলাদেশে এটি ইমন গিলমারের দ্বিতীয় সফর। এর আগে, তিনি 2019 সালের জুন মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছিলেন। বৈঠকের শেষে, গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে কথা বলেন।

0 Comments:

Post a Comment