মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি মোরশেদ গ্রেফতার | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ
পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে (৬৫) রাজধানীর শ্যামপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত  মোরশেদ মোশারফ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার র‍্যাব 10- এর একটি টিম শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোরশেদ মোশারফ জানান, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। এরপর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে র‍্যাব জানায়।

0 Comments:

Post a Comment