একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিতর্কিত এই কন্টেন্ট নির্মাতা রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
হিরো আলম তার আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ১৭ তারিখের নির্বাচন সুষ্ঠু হয়নি। 12 থেকে 13 বছর বয়সী ছেলেমেয়েরা ভোট দিয়েছে। একটা মেয়ে ১০ থেকে ১৫ ভোট দিয়েছে।
তাদের জোর করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।
তাদের জোর করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজসহ আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপিলের জন্য দিয়েছি। আমরা এই ফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজ আমরা এসেছি।
আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কিছু বলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং অফিসারকে আমি কাল ফোন দিয়েছিলাম। তিনি আমাকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে বলেছেন। এ জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা দেখার অপেক্ষায় থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেদিনকার ভোটটা কত সুষ্ঠু হয়েছে এবং মন্ত্রিপরিষদ, স্পিকারকে অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথগ্রহণ করতে না পারে।
নেত্রকোনা-৪ আসনের নির্বাচন সামনে । সাংবাদিকরা তাকে সেখানে ভোট দেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমি ঢাকা শহরে থাকি এবং ঢাকা শহরে নির্বাচন করব।
তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। কারণ এই সরকারের অধীনে আমি তিনটি নির্বাচন করেছি। আমি 2018 সালে নির্বাচন করেছিলাম এবং ব্যর্থ হয়েছি। 2023 সালে বগুড়ার উপ-নির্বাচন করেছি সেখানেও ঠকেছি, আবার এখানে আমি নির্বাচন করলাম এবং এখানেও আমি মার খেলাম। তাহলে এই সরকারে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায়?
এদিকে গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত জয়ী হন।

0 Comments:
Post a Comment