ডেস্ক রিপোর্টঃ কথায় আছে ইচ্ছা আর সাহস থাকলে সব কিছুই করা সম্ভব। তেমনি সাহসিকতার পরিচয় দিয়েছে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর পাওয়ার ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা ।
বগুড়া পলিটেকনিকের পাওয়ার ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীরা তৈরি করেছে এক চমৎকার বাইক । বাইক টি মাত্র ১৭ পয়সা বাইক টি বানিয়েছে পাওয়ার ডিপার্টমেন্টের ৭ম পর্বের ১ম শিফটের স্টুডেন্টরা । ইন্সটিটিউট লেভেলে স্কিল কম্পিটিশনে উপজেলা পর্যায়ে ২য় হয় তারা। কারিগরি শিক্ষা বোর্ডের সচিব তাদের ভূয়সী প্রশংসা করেন ।
স্মার্ট কর্মসংস্থান এ শিক্ষার্থীদের তৈরি স্মার্ট বাইক নিজের হাতে চালিয়ে পরিদর্শন করে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এবং বগুড়া -৬ নং আসনের সংসদ সদস্য রাগেবুল আহাসান রিপু । এ সময় সজীব ওয়াজেদ জয় এর পক্ষ থেকে তরুন শিক্ষার্থীদের মাঝে একটি ল্যাপটপ দেন মাননীয় প্রতিমন্ত্রী ।
এই প্রজেক্টে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন পাওয়ার ডিপার্টমেন্টের শিক্ষক জনাব সিজান এবং জনাব হাসান আলী ।


0 Comments:
Post a Comment