বগুড়ার শেরপুরে বজ্রপাতে নববধূর মৃত্যু | Sothik News | সঠিক নিউজ


ডেস্ক রিপোর্টঃ বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে ফাতেমা বেগম নামে ৩০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খোকসাগাড়ী বিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

মৃত ফাতেমা বেগম একই উপজেলার মাগুরাইর গ্রামের বাবু ওরফে রনি মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বিয়ে হয় এই গৃহবধূর। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন হাঁসগুলোকে বারিতে নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিলন জানান, মৃত গৃহবধূর বাড়ি দিনাজপুর জেলা সদরে।বিয়ের আগে তিনি হিন্দু ছিলেন। তখন তার নাম ছিল রঞ্জনা রানী। সম্প্রতি তিনি মুসলমান হয়েছেন। পরে তার নাম রাখা হয় ফাতেমা খাতুন।
একই সময়ে মাগুরাইর গ্রামের রনি মিয়া ওরফে বাবুকে বিয়ে করেন। দুই মাস ধরে বাড়িতেই থাকেন তিনি। ইতিমধ্যে এই ঘটনা ঘটেছে। এলাকাজুড়ে বিষাদের ছায়া নেমে এসেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ পাওয়া গেছে।

আইনি প্রকিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

0 Comments:

Post a Comment