রোববার (২১ নভেম্বর) রাত ৯টা থেকে থেমে থেমে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন বলেন, মেডিকেল কলেজের ছাত্রীদেরকে ইভটিজিং করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূচনা হয়। মেডিকেল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে। এ সময়ে মাঠের পাশ দিয়ে মেডিকেল ছাত্রীরা গেলে তাদের উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা মন্তব্য করে থাকে। যে কারণে ওই মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করে মেডিকেল শিক্ষার্থীরা। এই নিষেধ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।
তবে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্রীদেরকে ইভটিজিংয়ের ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের মাঠে খেলতে দেবে না বলে এ ঘটনা সাজানো হয়েছে।
0 Comments:
Post a Comment