বগুড়ায় চৌকিবাড়ি ইউপি নির্বাচনে মকবুল হোসেন মুকুলের পক্ষে গণজোয়ার । Sothik News


আকতারুল আলম তিনুঃ আসন্ন ২৮ নভেম্বরে বগুড়ার ধুনটে ৮ নং চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মকবুল হোসেন মুকুল। ইতোমধ্যে ভোটারদের মধ্যে মকবুল হোসেন মুকুলের ঘোড়া প্রতীকের জনপ্রিয়তা চোখে পড়ার মত। 

শনিবার প্রায় ২৫০ টি মোটরসাইকেল ও ৩০ টি ঘোড়া নিয়ে ইউনিয়ন প্রদক্ষিণ করেন সম্ভাব্য এই প্রার্থীর ভোটারবৃন্দ। প্রদক্ষিণ শেষে ইউনিয়নের মগর আলী বাসস্ট্যান্ডে পথসভায় ভোটারদের উদ্দেশ্যে কথা বলেন মকবুল হোসেন মুকুল। নির্বাচনে সকলকে পাশে কাজ করার জন্য আহবান করেন তিনি। এসময় মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দেন তিনি।



0 Comments:

Post a Comment