ডেস্ক রিপোর্টঃ গল্পটি এক বৃদ্ধার আবাসহীন জীবনের। গল্পটি এক দল তরুনের হার না মানার। বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের এ বৃদ্ধা হাজেরা বেওয়াকে নিয়ে গত ১ অক্টোবর সংবাদ প্রকাশিত হয় সঠিক নিউজ-এ। তথ্যমতে তার আপন বলতে কেউ ছিলনা এমনকি তার থাকার মতো না ছিল কোন ঘর, না ছিল কোন জমি।
নিজেদের পাশের একজন বৃদ্ধা এই বয়সে এসে এভাবে অসহায় জীবনযাপন করবে এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি বিষ্ণপুর গ্রামের কিছু তরুণ। নিজেদের সংঘ জাগরণ ক্লাবের হয়ে হাজেরা বেওয়াকে প্রতিশ্রুতি দেয় ঘর তুলে দেবার।
উঠতি বয়সী এই তরুণদের নিজস্ব সম্পদ বলতে কিছু না থাকলেও ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম তাদের এনে দিয়েছে সফলতা। নিজেদের সংগ্রহ করা অর্থে সেই বৃদ্ধা মহিলাটির মুখে এক টুকরো হাসি এনে দিয়েছে জাগরণ ক্লাবের এই তরুনেরা।
ঘর পেয়ে বৃদ্ধা যেমন খুশি, ঠিক তেমনি ঘর করে দিতে পেরে খুশি এই তরুনেরাও। ঘর হস্তান্তরের এই ঘরোয়া আয়োজনে উপস্থিত ছিল- বিষ্ণুপুর জাগরণ ক্লাবের উপদেষ্টা ঈমাম শামসুল হক, ইউপি সদস্যা ফরিদ উদ্দিন, কায়কোবাদ শেখ, নজরুল ইসলাম, শাহিন সেখ, মামুন সেখ, শাহিন আলম, সেলিম রেজা, সাজ্জাদ হোসেন সেলিম, সাধারণ সম্পাদক শাফিউল আলম রুমন, সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা, সহ সভাপতি আমির হামজা, নাহিদ শুভ, যুগ্ম সম্পাদক শাকিল, রহমান, শুভ, সাংগঠনিক সম্পাদক মাসুম, মেহেদী, দপ্তর সম্পাদক তনি, তামিম, সহ-প্রচার সম্পাদক ইয়াছিন, মমিনুল, রাকিব, ক্রীড়া সম্পাদক রউফ, ফাহিম, সিনিয়র সদস্য রাসেল, জাহাঙ্গীর, নাসিম, সদস্য, ফয়সাল, আকাশ, কাওসার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভবিষ্যতেও এমন সমাজ উন্নয়নমূলক কাজ সহ অসহায় মানুষের পাশে দাড়ানোর সদিচ্ছা ব্যক্ত করেন জাগরন ক্লাবের সদস্যবৃন্দ।
0 Comments:
Post a Comment