Gracious Human এর উদ্যোগে ছিন্নমূল মানুষকে খাবার বিতরন করলেন বাঙলা কলেজে শিক্ষার্থীরা । Sothik News

আহমেদ সাব্বির রোমিওঃ বাঙলা কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার(৩০ অক্টোবর) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচী পালিত হয়।

সরকারি বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের উদ্যোগে এবং তাদের ব্যক্তিগত অর্থায়ণে শতাধিক অসহায়, অনাহারী, ভিক্ষুক ও রিক্সা চালকের মধ্যে দুপুরের এক বেলার খাবার বিতরণ করা হয়।

হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস এম মাহবুবুল ইসলাম এ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক লাবনি শাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, বাঙলা কলেজ যুব থিয়েটারের সাধারণ সম্পাদক আতিকুর রহিম, ছাত্রলীগকর্মী সাগরসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধন করে এস এম মাহবুবুল ইসলাম আয়োজক শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রমের সাথে থাকার আহ্বান জানান।

"Gracious Human" সংগঠনের  প্রতিষ্ঠাতা এবং এই কর্মসূচীর উদ্যোক্তা শেখ সাকিব আলাম  বলেন , ‘ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি ভবিষ্যতে আমাদের অসহায় শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার করারও পরিকল্পনা রয়েছে।এবং এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সদস্যগণেরাও  অনেক পরিশ্রম করেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’আগামীতে আরো অসহায় মানুষের পাশে থাকতে যেন পারি । 

0 Comments:

Post a Comment