দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী । Sothik News


প্রিয়াংকা ইসলামঃ দ্বিতীয় দিনেও রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

সকাল থেকেই রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টির মাঝেও দায়িত্ব পালন করে যাচ্ছেন  আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরী প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় চলাচল করতে দিচ্ছেন না তারা। 

তবে  আজ শুক্রবার (২ জুলাই) সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। ব্যক্তিগত যানবাহনও তেমন একটা দেখা যায়নি। বিভিন্ন সড়কে অল্প কিছু রিকশা, মাইক্রোবাস, ট্রাক,কার্ভাড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে।

দেশব্যাপী চলমান করোনার ঊর্ধ্বগতি সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে গতকালের মতো আজও কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন। গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। 

পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়েছে।

0 Comments:

Post a Comment