দলের প্রযোজনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘ইতিহাসের কলঙ্ক’, ‘প্ল্যাটফর্ম’, ‘গুণধর’, ‘আহ্লাদীর জন্মোৎসব’, ‘ চৌয্যবৃত্তির কর্মশালা’, ‘সাধু সমাবেশ’, ‘কে ময়নার খুনি’, ‘মামার বিয়ে ভঙ্গ’, ‘মৃগতৃষ্ণা’, ‘নিখোঁজ মহাজনের সন্ধানে’, ‘গয়না’, ‘মৌবনে কাক’ প্রভৃতি। এছাড়া ‘মুক্তিযুদ্ধ এবং বালুনদী’ নামের নতুন প্রযোজনার কাজ এগিয়ে চলছে। উল্লেখিত সব নাটকের নাট্যকার খন্দকার আনোয়ারুল ইসলাম। এর মধ্যে ‘গুণধর’ নাটকটি নির্দেশনা দিয়েছেন দলের সভাপতি, অভিনেতা মোঃ আহসান উল্ল্যাহ্ চৌধুরী। বাদ বাকী নাটকের নির্দেশনা দিয়েছে দলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রতিষ্ঠার ৩০ বছর এবং ৩১ বছরে পদার্পণ উপলক্ষে অনুভূতিতে দলের সাধারণ সম্পাদক, অভিনেতা, নাট্যকার, নির্দেশক খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন এই সময়ে এসে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান,বাংলাদেশ পথনাটক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় পিঠা উৎসব সহ সকলকে। নাটক মঞ্চায়নে তাদের সার্বিক সাহায্য এবং সহযোগিতার করার জন্য। সেই সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি সমস্ত ইলেক্ট্রনিক্স, প্রিন্টিং মিডিয়া এবং সম্মানিত দর্শকমহলকে যারা মিলনায়তনে এসে আমাদের নাটক দেখেছেন।সুস্থধারার নাট্যচর্চার ক্ষেত্রে অনেক প্রতিভাবান সৃষ্টিশীল মঞ্চকর্মী দলের সাথে ছিলেন, কর্মক্ষেত্রে এবং সমাজের বাস্তবতার কারণে তাদের অনেকেই ছিটকে গেছেন তবে এখন পর্যন্ত সক্রিয় মঞ্চের কর্মীরা পুরাতন ও নতুনদের সংমিশ্রণে এদের সম্মিলিত সহযোগিতায় সুষম নাট্য সম্প্রদায় ৩১তম বছরে গ্রুপ থিয়েটার চেতনাকে ধারণ করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন আজ সারাবিশ্ব করোনাকালীন এই সময়ে একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। মানুষকে গ্রাস করছে ভয় ও হতাশা। তারপরও-তো আমাদের সামনের দিকে এগুতে হবে ভয়কে জয় করে। আমাদের আস্থা ও কেন্দ্রস্থল দর্শক সমাজ, তারা আমাদের অস্তিত্ব রক্ষায় অশেষ প্রণোদনা যুগিয়েছেন। তাদের তুষ্টির জন্য আমরা মঞ্চে ছিলাম, আছি এবং প্রকৃতির কাছে থাকার সাহায্য চাই। আমাদের আশা অচিরেই আমরা মঞ্চে ফিরবো। ভক্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের ভালবাসা এবং সহযোগিতা নিয়ে সুষম নাট্য সম্প্রদায় এগিয়ে যাবে দুর্বার গতিতে। এই শুভ ক্ষণে দলের সকলকে শুভেচ্ছা ও ভালবাসা। জয় হোক নাটকের। জয়হোক মানবতার।
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment