বিনোদন প্রতিবেদকঃ এ প্রজন্মের তরুন মেধাবী সংগীত পরিচালক শামীম মাহমুদ। চলতি সময়ে সব ধরনের সৃষ্টিশীল সংগীত পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রেও সুনাম কুড়িয়েছেন তিনি। এবার তার সুর ও সংগীতায়োজনে সিনেমায় প্লে ব্যাক করলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
সিমি ইসলাম কলির প্রযোজনায় এস.কে ফিল্মস ইন্টারন্যাশনাল এর নতুন ছবি "ভুল মানুষ" এর টাইটেল গানটির সুর ও সংগীত পরিচালনার কাজটি করেছেন মেধাবী এই সংগীত পরিচালক। গানটির কথা লিখছেন হাবিবুর রহমান।
শামীম জানান- 'এই প্রথম আমার সংগীতায়োজনে গাইলেন মমতাজ। তাঁর মত গুণী শিল্পীকে নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি কাজটি দর্শকের অনেক ভালো লাগবে।

0 Comments:
Post a Comment