বিনোদন প্রতিবেদকঃ বর্তমানে টিভি ও মিডিয়া জগতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ইভা তরী অভিনয় দিয়ে মিডিয়া জগতে বেশ সারা ফেলেছে। অল্প সময় ধরে অভিনয় শুরু করলেও ইতোমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। দর্শকদের কথা চিন্তা করে ভালো ভালো গল্পে শুটিং করে যাচ্ছেন অভিনেত্রী ইভা তরী। এ বিষয় মডেল ও অভিনেত্রী ইভা তরী বলেন, আমি মিডিয়ায় নতুন। কিন্তু দর্শকরা আমাকে এতো ভালোবাসে তা দেখে মনে হয় আমি দীর্ঘদিন ধরে অভিনয় করছি। আমি সব সময় চাই দর্শকরা যে ধরনের গল্প পছন্দ করেন ঐ ধরনের গল্পে অভিনয় করতে। শুটিং করার আগে গল্প দেখি। যদি মনে হয় এই গল্প দর্শকরা পছন্দ করবে না তাহলে আর ঐ গল্পে আমি কাজ করি না। আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেনো সব সময় দর্শকদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারি। ইতোমধ্যেই ইভা তরী বেশ কয়েকটি টিভি নাটকের সাথে চুক্তিবদ্ধ হন । এছাড়াও টিভিসি, ওভিসির জন্য মডেল হিসেবে মনোনিত হন ।
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 Comments:
Post a Comment