সঞ্জীব দাসের পরিচালনায় আসছে ধারাবাহিক নাটক ‘আলো আঁধার’ । Sothik News

বিনোদন প্রতিবেদকঃ টিভি নাটকের আলোচিত অভিনেতা আনিসুর রহমান মিলন ও লাক্সতারকা ইসরাত জাহান চৈতী একসঙ্গে একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন। 'আলো আঁধার' নামের এই নাটকটি রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ এবং পরিচালনা করছেন সঞ্জীব দাস। ২২ ফেব্রুয়ারী থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে। এক ধনাঢ্য পরিবারের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকের পটভূমি। কবির পরিবারের আদরের ছেলে। মা তাকে খুব ভালোবাসেন। সস্ত্রীক দিনকাল ভালো যাচ্ছিল। কিন্তু প্রেমবিষয়ক জটিলতার কারণে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় কবিরের। নেপথ্যে ছিল স্ত্রীর বান্ধবীর সঙ্গে গোপন সম্পর্ক। কিন্তু কিছুদিন পর পারিবারিকভাবে গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঢাকায় নিয়ে আসেন কবির। চলতে থাকে আরও কিছু জটিলতা। এদিকে ফারহানা একজন গৃহবধূ। ধনাঢ্য পরিবারের মেয়ে হওয়ার কারণে তার স্বামী শ্বশুরবাড়ি থেকে মাঝে-মধ্যেই টাকা আনতে চাপ তৈরি করে। পরে এ নিয়েও এক বিড়ম্বনায় পড়েন ফারহানা। পারিবারিক সমস্যা, শ্রেণি বিভেদ, মানবিকতা ও আধুনিক ঢাকার কিছু সমস্যা নিয়েই ধারাবাহিক নাটকটির গল্প তৈরি করা হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, 'এ ধরনের গল্প ও চরিত্রের নাটকে প্রথম অভিনয় করছি। আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আশা করছি দর্শক নাটকটি আগ্রহ নিয়েই দেখবেন।' অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছে- সমু চৌধুরী, মাহামুদুল ইসলাম মিঠু, ইসরাত জাহান চৈতি, তানিয়া বৃষ্টি, গোলাম কিবরিয়া তানভীন, শৈলি আহসান, অপু আহমেদ, তানভীর মাসুদ, নুসরাত জান্নাত রুহি, নাসিমা খানম প্রিমা, ইমরান হাসু, দ্বীপ রাজ, সিরাজ আহমেদ প্রমখ। নাটকটি রচনা করেছে- মহীউদ্দীন আহমেদ । নির্বাহী প্রযোজক- আল-আমিন ভুইয়া। নাটকটি প্রচারিত হবে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায়।

0 Comments:

Post a Comment